উপজেলা নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শতাধিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:১৮ ৫ মার্চ ২০১৯
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন শতাধিক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। এর মধ্যে অর্ধশতাধিকই উপজেলা চেয়ারম্যান। ভোটের মাঠে লড়াই ছাড়াই একক প্রার্থী হিসেবে তারা জয় পেতে যাচ্ছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রথম ধাপে ৩০ জন, দ্বিতীয় ধাপে অন্তত ২৫ জন, তৃতীয় ধাপে ২১ জন এবং বাকিরা চতুর্থ ধাপে একক প্রার্থী হয়েছেন। আইন অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
জানা গেছে, পাঁচটি ধাপে এবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে চারটি ধাপে ৪৫৯টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে।
বাকি দুই ধাপের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কতজন নির্বাচিত হয়েছেন, তা সুনির্দিষ্টভাবে সেই পরিসংখ্যান পাওয়া যাবে। নিয়ম অনুযায়ী, প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, কোনো উপজেলায় নির্বাচনে একক প্রার্থী থাকলে আইন ও বিধি মেনে নির্বাচন কমিশন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করবে। এটাই স্বাভাবিক নিয়ম।
প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১০ মার্চ। এ নির্বাচনে ভোটের আগেই ১৬ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ৫ মহিলা ভাইস চেয়ারম্যান সব মিলিয়ে ৩০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের পদ ছাড়া বাকিগুলোয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে ৮৬টি উপজেলার চেয়ারম্যান পদে ২৮৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
দাখিলের দিনই চারজন উপজেলা চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারাম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান একক প্রার্থী ছিলেন। যাচাই-বাছাইয়ে কয়েকজনের প্রার্থিতা বাতিল এবং বেশ কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় ওই সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়ায়।
জানা গেছে, দ্বিতীয় ধাপে ১২৪টি উপজেলায় ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই দিনই ২০ জন একক প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ১৪টি উপজেলায় চেয়ারম্যান, ৫টি উপজেলায় ভাইস চেয়ারম্যান ও ৬টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান।
ওই দিনই পাবনা সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের রাউজান উপজেলার পরিষদের সবকটি পদেই একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৪৮৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। ২৭ ফেব্রুয়ারি এ ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছে, এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা আরও বেড়েছে। তবে প্রকৃত সংখ্যা জানাতে পারেননি। ১৮ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- The Epic Voyage That Started the World Cup
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- Trionda: A Football That Brings Three Countries Together
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি

